সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

মাইলফলকের ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং তাসকিনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 02:53:22 pm

যতই দিন যাচ্ছে, ততই যেন ভয়ংকর হয়ে উঠছেন তাসকিন আহমেদ। নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যারিয়ারসেরা বোলিং উপহার দিলেন ডানহাতি এই পেস সুপারস্টার। এটি আবার ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০তম মাইলফলক ছোঁয়ার ম্যাচ।


সিরিজের প্রথম টি-টোয়েন্টিেতে বাংলাদেশ ১৯.২ ওভারে ২০৭ রানের বড় সংগ্রহ গড়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর যখন খেলা শুরু হয়, আয়ারল্যান্ডের সামনে ছুড়ে দেওয়া হয় ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য।


প্রথম দুই ওভারে ৩২ রান তুলে আইরিশরা ভয়ই ধরিয়ে দিয়েছিল। এমন এক ম্যাচে তাসকিন দুর্দান্ত বোলিং করেন। ইনিংসের চতুর্থ ওভারে এসে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে বাংলাদেশকে শক্ত জায়গায় দাঁড় করিয়ে দেন এই পেসার। অধিনায়ক স্টারলিংসহ দুই ব্যাটারকে বোল্ড, একজনকে ক্যাচ বানান তাসকিন।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বৃষ্টি আইনে ম্যাচটি জিতেছে ২২ রানে। সবমিলিয়ে ২ ওভারে ১৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তাসকিন।


এর আগে টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং ছিল গত বছরের অক্টোবরে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে। সে ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন এই পেসার।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৩ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে