নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৭ মার্চ সোমবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে এ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষকলীগ নেতা আব্দুল কাদিরসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। এসময় ২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫ কেজি উফশী আউশ এর বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

Tag
আরও খবর