দিনাজপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিকদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি আলমগীর, সম্পাদক হুমায়ুন হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, রাস্তায় লাখো মানুষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 08:23:16 am

ইসরায়েলে নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পরই রাস্তায় নেমে লাখো মানুষ প্রতিবাদ শুরু করেছে। হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষ। নেতানিয়াহুর প্রস্তাবিত বিচার ব্যবস্থার সংস্কার কর্মসূচির বিরোধিতা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োঅ্য়াভ গ্যালান্ট। 


তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানান, তার কাছে দেশের প্রতিরক্ষা সর্বোপরি। এই সংস্কার চালু করতে তার প্রতিক্রিয়া দেশের সুরক্ষা ও সেনার উপরে পড়বে। এরপরই তড়িঘড়ি করে নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু।


এরপরই তেল আভিভে লাখখানেক মানুষ হাইওয়ে বন্ধ করে প্রতিবাদ দেখাতে থাকেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রচুর বিক্ষোভকারী জমায়েত হন। তাদের সরাতে চায় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়। 


বিক্ষোভকারীরা নিজেদের গায়ে দেশের পতাকা জড়িয়ে রাস্তায় নেমেছেন। গত এক সপ্তাহ ধরেই নেতানিয়াহুর বিচারব্যবস্থার সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর প্রস্তাবিত সংস্কারে বলা হয়েছে, যে কমিটি বিচারপতিদের নিয়োগ করে, তার উপর সরকারের পুরো নিয়ন্ত্রণ থাকবে। 


আদালত যাতে চট করে কোনো নেতাকে ক্ষমতাচ্যুত না করতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রচুর মানুষ নেতানিয়াহুর এই প্রস্তাবিত সংস্কার মেনে নিতে পারছেন না। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্তের পর সেই বিক্ষোভ বহুগুণ বেড়েছে।


গ্যালান্ট কোনো শরিক দলের নেতা নন, নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টির নেতা। এই সিদ্ধান্তের পর লিকুদ পার্টির মধ্যেও আলোড়ন দেখা দিয়েছে। কিছু মন্ত্রী দাবি করেছেন, নেতানিয়াহুকে বিচারবিভাগীয় সংস্কার আপাতত স্থগিত রাখতে হবে। জোট শরিকরা সোমবার (২৭ মার্চ) বৈঠকে বসছেন। 


ফলে, দল ও জোটেও অস্বস্তিকর অবস্থায় পড়েছেন নেতানিয়াহু। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা এই সংস্কার মানবেন না। বিক্ষোভে যোগ দেয়া এক সরকারি কর্মী বিবিসিকে বলেছেন, 'নেতানিয়াহু সব সীমা ছাড়িয়ে গেছেন। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচাতে মরিয়া।'


বিরোধী নেতা ইয়াইর লাপিদ ও গ্রান্টজ জানিয়েছেন, নেতানিয়াহু এইভাবে রাজনৈতিক স্বার্থে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলতে পারেন না। নিউ ইয়র্কে ইসরায়েলের কনসাল জেনারেল পদত্যাগ করেছেন। ইসরায়েলের রিসার্চ ইউনিভার্সিটি জানিয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। 


শ্রমিক ফেডারেশনগুলোর শীর্ষ সংস্থা নেতানিয়াহুর সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে। জেরুসালেমের থিংক ট্যাংক ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি এএফপিকে জানিয়েছেন, ইসরায়েল এখন রাজনৈতিক সংকটে পড়েছে। 


এই মাসের গোড়ায় ইসরায়েলের এলিট এয়ার ফোর্স স্কোয়াড্রনের সদস্যরা প্রতিবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে অস্বীকার করেন। পরে কমান্ডারদের সঙ্গে কথা বলার পর তারা যোগ দেন। 


বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট জানিয়েছেন, ইসরায়েলের সেনা নেতনিয়াহুর পরিকল্পনায় ক্ষুব্ধ ও ক্রুদ্ধ। বরখাস্ত হওয়ার পর গ্যালান্ট টুইট করে বলেছেন, 'ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই আমার জীবনের মিশন ছিল, আছে ও থাকবে।'

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে