নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনের মহতী উদ্যোগ : নিজস্ব অর্থায়নে ৫০০ মিটার রাস্তা নির্মাণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন জনস্বার্থে নিজস্ব অর্থায়নে ৫০০ মিটার রাস্তা তৈরি করে এক নজির সৃষ্টি করেছেন। স্থানীয় ইউপি সদস্য ফারুক আহম্মেদ ও জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, কয়েকটি গ্রামের জনসাধারণের সুবিধার্থে বর্তমান তরুণ চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন এই মহুতি উদ্যোগ নিয়েছেন। সদর ইউনিয়নের পূর্ব সারিকালিনগর গ্রাম হইতে ঝিনাইগাতী সদর পর্যন্ত ৫০০ মিটার রাস্তা মাটি ভরাট করে রাস্তা তৈরি করেন। পূর্বে এটি একটি হালটি রাস্তা ছিল। দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত ওই ইউনিয়নের চেয়ারম্যানরা রাস্তাটিতে মাটি না দেওয়ায় যা পরবর্তীতে রাস্তাটি বিলুপ্ত হয়ে যায়। এতে পূর্ব সারিকালিনগরসহ আশ-পাশের গ্রামের জনসাধারণের চলাচলে ছিল চরম ভোগান্তি। এই রাস্তাটি তৈরির ফলে এলাকাবাসীসহ ছাত্র-ছাত্রীদের যাতায়াতের বেশ সুবিধা হয়েছে। ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন জানান, বিগত ৩০ বছরের মধ্যে কোন চেয়ারম্যান বা মেম্বার এই রাস্তাটির দিকে নজর দেয়নি। কিন্তু এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ২৬ মার্চ ২০২৩ ইং তারিখে নিজস্ব অর্থায়নে এ রাস্তাটি আমি করে দিয়েছি। পরবর্তীতে সরকারী অর্থ বরাদ্দ পেলে রাস্তাটি আরো ভালোকরে তৈরি করে দেওয়া হবে। 

Tag
আরও খবর