ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।


বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা সদরে অবস্থিত স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।



পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান । 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ।



পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে পুলিশ,আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।



সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী , সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,ও হাসিনা আক্তার প্রমুখ।


এছাড়া বানিয়াচং উপজেলা কৃষি অফিসার এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নগদ অর্থ প্রদান করা হয়।
আরও খবর