ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে ১৩১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ




“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মাট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যক সামনে রেখে চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) এর অধীনে বানিয়াচং উপজেলার ১৩১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।


রবিবার (২৬মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সুজিত দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,সহকারি কমিশনার (ভুমি) নাজমুল হাসান,উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম,শিক্ষক অরুন কুমার দাস প্রমুখ ।


ল্যাপটপ বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, আমরা গরীব হতে পারি কিন্তু পরমুখী নয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে শিক্ষানীতি প্রণযন করে যার ফলে এখন মাদ্রাসায় পড়ুয়ারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদানের মাধ্যমে শিক্ষায় ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে করছে।




প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি। এমপি মজিদ খান আরো বলেন, ল্যাপটপ শুধু গান শোনা বা মুভি দেখার যন্ত্র নয় বরং এটি এমন একটি যন্ত্র যার মাধ্যমে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সঙ্গে যুক্ত হওয়া যায়।


তিনি শিক্ষার্থীদের এই ল্যাপটপের মাধ্যমে নিজেকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।


অনুষ্ঠানে শেষে বানিয়াচং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৮ জন নবনিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,জনপ্রতিনিধি,সাংবাদিক ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর