উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

জমি দখলের অপপ্রচারে অভিযোগ তোলে যুবলীগ নেতা মোহন মিয়ার সংবাদ সম্মেলন

অবৈধভাবে জমি দখলের অপপ্রচারের অভিযোগ তোলে সংবাদ সম্মেলন ডেকে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণবিষক সম্পাদক ও ইসলামপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোহন মিয়া।


গতকাল বুধবার (২২ মার্চ) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওই সংবাদ সম্মেলন। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোহন মিয়া বলেন, 'আমার রাজনৈতিক ক্যারিয়ার বিনষ্ট করার হীনমন্যতায় স্থানীয় একটি কুচক্রীমহল ওঠে-পরে লেগেছে। ওই চক্রটি ইতিমধ্যে আমার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের মনগড়া তথ্য সরবরাহ করে একটি গণমাধ্যমে খবর প্রচার করেছে। এছাড়া কুচক্রমহলটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য চাউর করে আসছে। আমি ওইসব অপপ্রচারের নিন্দা ও তীব্র প্রতিবাদ করছি। দীর্ঘদিন থেকে দলীয় এবং পৌরসভার কাউন্সিলর পদে আমি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বাস্তবতা হচ্ছে, আমি কারোর ভোগদখলীয় জমি বেদখল করিনি। বরং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে নিয়ে আমার নামনীয় জমি আমি সীমানা চিহ্নিত করেছি মাত্র। এতে আমি তো কোনো অপরাধ করিনি। তবে আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে কেনো?


সংবাদ সম্মেলনে পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর খাজাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও খবর