কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবককে নিয়ে বিপাকে পুলিশ




কুড়িগ্রাম পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে  উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে সদর থানাপুলিশ। কথা বলতে না পারায় তাকে নিয়ে বিপাকে রয়েছে পুলিশ। 


শনিবার (১৮ মার্চ) দুপুরে জেলা পরিষদ মার্কেট থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।


পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরের দিকে পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে মানসিক ভারসাম্যহীন যুবকটিকে দীর্ঘসময়  দাড়িয়ে থাকতে দেখে অনেকে কথার বলার চেষ্টা করেন তার সঙ্গে। তবে কথা বলতে না পারায় স্থানীয়লোকজন থানা পুলিশকে খবর দেয়। 

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেন। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। বর্তমানে যুবকটি  সদর থানায় রয়েছে।  কথা বলতে না পারায় তাকে নিয়ে বিপাকে রয়েছে পুলিশ। 


কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে আজকে কুড়িগ্রাম শহরে জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সে কোন কথা বলতে পারছে না। যুবকটিকে কেউ চিনে থাকলে সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। দুপুর থেকে সন্ধ্যা পার হলেও তার খোজে এখনও কেউ আসেনি। 


আরও খবর