দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

পর্যটনে সমৃদ্ধ হচ্ছে মিরসরাই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2022 04:16:19 am

ফাইল ছবি

◾প্রবাস ডেস্ক


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘চট্টগ্রামের মিরসরাই উপজেলা পর্যটনের দিক থেকে সমৃদ্ধ হচ্ছে। স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াতের পথ আরও সহজ করার পরিকল্পনা চলছে।’


গত শনিবার (২০ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের হোটেল ক্রাউন প্লাজার বল রুমে মিরসরাই সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মোশাররফ হোসেন বলেন, ‘মিরসরাইয়ে একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। এখানে অনেকগুলো পাহাড়ি ঝর্ণা আছে, যা দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে পর্যটকরা ছুটে আসছেন। এখন পাহাড়ি ঝর্ণাগুলোতে যাতায়াতের পথ আরও সহজ করতে হবে। আমি মন্ত্রী থাকাকালে কিছু পরিকল্পনা করেছিলাম। তখন বাস্তবায়ন হয়নি। এগুলো বাস্তবায়ন হলে পর্যটকদের চলাচল আরও সহজ হবে।


সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তের বর্ণনা দেন।


মিরসরাই সমিতির সভাপতি এম এ তাহের ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল। আরও বক্তব্য রাখেন—সমিতির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন, শরিফুল ইসলাম খোকন, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান জনি, মুসলিম উদ্দিন ভুঁইয়া, সেলিম উদ্দিন চৌধুরী, মেজবাউল আলম ভুঁইয়া ও মামুনুর রশীদ।


পরে মিরসরাই সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন মাহবুব উর রহমান রুহেল। এ সময় জিয়া উদ্দিন, আজিমুল বাহার, মো. ইব্রাহিম হোসেন, মোহাম্মদ জাকারিয়া, শেখ ফরহাদ, আরশাদ হোসেন হিরু, ইঞ্জিনিয়ার মোরশেদ, দেলোয়ার হোসেন আলতাফ, মাইদুল ইসলাম শিমুল, সিরাজ দৌল্লাহ, মোহাম্মদ ইউচুফ এয়াছিন, মইদুল আলম, মো. হাশেম লিটন, নুরুল ইসলাম, মামুন মোরশেদ, সোহেল ইসলাম, হুমাইয়ুন, অরুন বাবুসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 



আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২৩০ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২৪৬ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে