ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চাটখিল ও সোনাইমুড়ীতে জাতির পিতার ১০৩ তম জন্মদিন পালিত

চাটখিল ও সোনাইমুড়ীতে জাতির পিতার ১০৩ তম জন্মদিন পালিত



চাটখিল ও সোনাইমুড়ীতে জাতির পিতার ১০৩ তম জন্মদিন পালিত 


রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী 


নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শুক্রবার (১৭ মার্চ) দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বরের “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।


পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কেটে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।


কেক কাটা শেষে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের ওপর আলোচনা করেন।


বিশেষ অতিথির বক্তাব্যে জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই ছিলেন পরোপকারী ও নিঃস্বার্থবান। ছোট থেকেই বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতেন। আমাদের পরবর্তী প্রজন্মকে জাতীয় জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। এজন্য যুব সমাজকে নিয়ে বিভিন্ন সেমিনারের আয়োজন করতে হবে।


বক্তব্য শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনে উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এদিকে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

আরও খবর