বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

বানিয়াচংয়ে ৮টি বসতঘর আগুনে পুড়ে ছাই : অর্ধকোটি টাকার ক্ষতি



বানিয়াচংয়ে আগুনে পুড়ে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাগেরখান মহল্লায় এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।


এ সময় আগুনে পুড়ে ৮টি টিনসেড ঘর পুরাই ভস্মিভুত হয়েছে বলে বানিয়াচং ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এ ঘটনায় বিলাল মিয়া নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


সুত্র জানায়, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে ওই মহল্লার বিলাল মিয়ার ঘরে হঠাৎ করে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী লোকজনের ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলে এর মধ্যে ৮টি ঘরের আসবাবপত্রসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়।


ঘর পুড়ে ক্ষতিগ্রস্থরা হলেন নুর হোসেন, হেলাল মিয়া, দুলাল মিয়া, বিলাল মিয়া, শফিকুল মিয়া, হাজেরা বেগম, রাহেনা বেগম ও শিশু মিয়া। ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউএনও পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান।



বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নবকুমার সিংহ জানান,বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ আড়াই হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এছাড়া সরকারী ৪টি করে কম্বল দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান আরও ২টি করে কম্বল প্রদান করেন।


ইউএনও পদ্মাসন সিংহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবগত করেছি। কাল (শনিবার) প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা, ৩০ কেজি চাল ও ৩ বান্ডিল করে ঢেউটিন দেয়া হবে।

আরও খবর