বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ঝিনাইগাতীতে ১২ দিনে ১৫ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আশরাফুল কবীর

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫ মার্চ থেকে ১৬ মার্চ ২০২৩ পর্যন্ত ভূমি উন্নয়ন কর মেলা চলাকালীন সময়ে ১২ দিনে ১৫ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আশরাফুল কবীর। বিভিন্ন শ্রেণীর ভূমি মালিকরা ভূমি উন্নয়ন কর দীর্ঘদিন যাবত বকেয়া রেখেছিল। এসিল্যান্ড আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকে ভূমিসেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পুরো ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করা হয়। সেইসাথে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা নিষ্কন্টক রাখতে তিনি ভূমি মালিকদের নিকট ব্যাপক প্রচার প্রচারণাসহ বিভিন্ন সহজিকরণ প্রদক্ষেপ নেন। এরই অংশ হিসেবে ভূমি উন্নয়ন কর মেলা-২০২৩ চলাকালীন সময়ে সরকারের রাজস্ব আদায়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এসিল্যান্ড আশরাফুল কবীর গত ১০ অক্টোবর ২০২২ সালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঝিনাইগাতী উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সাথে ছিল তার আন্তরিকতা ও আধুনিক ভূমি সেবা। তিনি যোগদানের পর ঝিনাইগাতী বাসীকে ভূমি সেবাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য সেবা দিয়ে আসছেন। তিনি বলেন, ৫ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ১২ দিনে ১৫ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। ঝিনাইগাতীর ইতিহাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে। এ ছাড়াও ঝিনাইগাতী উপজেলা পাহাড়ি এলাকা হওয়ায় অধিকাংশ জমিই খাস খতিয়ানভুক্ত সরকারী জমি। তা না হলে আরো দ্বিগুণ রাজস্ব আদায় করা সম্ভব হতো। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ১০ মিনিট আগে