কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

দুই মাথা, চার চোখের বাছুর!

যশোরের মণিরামপুরে জন্ম নিয়েছে বিরল এক বাছুর। যার মাথা দুটি, মুখও দুটি, আর চোখ চারটি। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার তাহেরপুর গ্রামে নাসরিন বেগমের ফ্রিজিয়াম জাতের একটি গাভী এই বাছুরটি জন্ম দিয়েছে। অদ্ভুত এই বাছুরটি দেখতে নাসরিনের বাড়িতে ভিড় করছেন শতশত মানুষ। অনেকে একে প্রকতির বিষ্ময় বলেছেন।

বাছুরটির মালিক নাসরিন বেগম জানান, মঙ্গলবার রাতে স্বাভাবিকভাবেই বাচ্চা হয়েছে। তবে, দুটি মাথা থাকায় জন্মের পর থেকে স্তন্যপান করতে অসুবিধা হচ্ছে বাছুরটির। স্থানীয় আমিনুর রহমান জানান, মঙ্গলবার প্রাকৃতিক ভাবেই ফ্রিজিয়াম জাতের একটি গাভী সাদা-কালো বঙের একটি বাছুর জন্ম নেয়। জন্ম নেয়ার পর দেখা যায় বাছুরের দুটি মাথা। এরমধ্যে চারটি চোখ ও দুটি কান থাকলেও মুখ দুটি আলাদা।

স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিজুর রহমান জানান, বিরক এই বাছুরটি দেখতে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নাসরিনের বাড়িতে ভীড় জমাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে মণিরামপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় বলেন, কনজেনিটাল এনোমালিসের কারনে এ ধরনের বাচ্চা জন্ম নেয়। তবে, জন্ম নেয়া বাছুর বেশি দিন বেচে থাকে না।

আরও খবর