দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাড়ী নির্মাণকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা



কুড়িগ্রামে পৌরসভা এলাকার  নাজিরা মুন্সিপাড়ায় বাড়ী নির্মাণকে কেন্দ্র করে সেলিম মিয়া (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। 


মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত সেলিম পাশ্ববর্তী ব্যাপারী পাড়ার মৃত: বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।


স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহারা গ্রামের মৃত: আব্দুল জলিলের ছেলে অবসরপ্রাপ্ত চাকুরীজীবী আব্দুল আহাদ কুড়িগ্রাম শহরের নাজিরা মুন্সিপাড়ায় ক্রয়কৃত ৭শতক জমিতে ফ্লাট নির্মাণ করছিলেন। প্রতিবেশী মৃত: আজিমুদ্দির ছেলে কয়ছার, কুতরত, লিয়াকত ও রেজাউলের সাথে সীমানা নিয়ে তার বিরোধ চলছিল। 


কিছুদিন কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে কাজ শুরু করা হলে মৃত: আজিমুদ্দিনের ছেলেরা কাজে বাঁধা প্রদান করে। এসময় বাড়ীর কেয়ারটেকার সেলিম মিয়া কথা বলতে গেলে আজিমুদ্দিনের ছেলে কয়ছার, কুতরত, লিয়াকত, রেজাউল, তাদের স্ত্রী ও সন্তানরাসহ সেলিমের উপর আক্রমন করে। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সাথে জড়িত সন্দেহে মৃত: আজিমুদ্দিনের ছেলে লিয়াকত, কুদরতের স্ত্রী নাজমা বেগম ও কয়ছারের স্ত্রী মল্লিকাকে আটক করে থানায় নিয়ে যায়।


এ অকাল মৃত্যুতে শোকে মাতম করছে সেলিমের স্ত্রী জেসমিন। ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে দিশেহারা জেসমিন তার স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছে।


কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার জানান, মৃত: অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



আরও খবর