জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

জামাতে নামাজ আদায়ের ফজিলত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 02:32:43 am

প্রতীকী ছবি

◼️ মুফতি খালিদ কাসেমি


জামাতে নামাজ আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ। অসুস্থ এবং অপারগ ব্যক্তি ছাড়া সব মুসলিমের জন্য জামাতে নামাজ আদায় করা আবশ্যক। এটি সম্প্রীতি স্থাপনের অনুপম বিধান, যার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে মুসলমানদের মধ্যে দীনি শিক্ষা-দীক্ষার প্রসার ঘটে, সামাজিক বন্ধন দৃঢ় হয় এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। 


একজন মুসলিম জামাতে নামাজ আদায়ের মাধ্যমে জীবনে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সময়মতো কাজ করায় অভ্যস্ত হয়ে ওঠে। নবী (সা.) কখনো জামাতে নামাজ ত্যাগ করেননি। এমনকি অসুস্থ অবস্থায়ও দুজন মানুষের সাহায্যে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। 

জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। নবী (সা.) বলেন, ‘একাকী আদায় করা নামাজের চেয়ে জামাতে আদায় করা নামাজের ফজিলত ২৭ গুণ বেশি।’ (বুখারি) 


অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি জামাতে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল।’ (মুসলিম)


অন্য হাদিসে এসেছে, ‘একজন লোকের সঙ্গে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে উত্তম। আর দুজন লোকের সঙ্গে নামাজ আদায় করা একজনের সঙ্গে নামাজ আদায় করার চেয়ে উত্তম। এ সংখ্যা যতই বৃদ্ধি পাবে, ততই আল্লাহর পছন্দনীয় হবে।’ (নাসায়ি)


জামাতে অনুপস্থিত ব্যক্তির প্রতি নবী (সা.) খুব অসন্তুষ্ট হতেন। মহানবী (সা.) বলেন, ‘মন চাচ্ছে, আমি কাউকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে কিছু লোককে নিয়ে জ্বালানি কাঠের বোঝাসহ তাদের কাছে যাই, যারা নামাজের জামাতে আসে না এবং আগুন দিয়ে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিই।’ (মুসলিম) 


লেখক:

মুফতি খালিদ কাসেমি,

শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৪ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২০ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে