উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

সিরিয়ার অস্ত্র গুদামে ইসরাইলের বিমান হামলা, নিহত ২

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 08:03:26 am

সিরিয়ার একটি অস্ত্র গুদামে রোববার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল। এতে ইরানপন্থি দুই সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন। খবর জিওনিউজের।


যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রাহমান বলেন, তারতাস ও হামা প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এলাকায় ইরানের একটি সামরিকঘাঁটির মধ্যে অবস্থিত ওই অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।


বার্তা সংস্থা এপি জানায়, নিহত দুজন ইরানি সেনা সদস্য ও আহত তিনজন সিরীয় সেনা সদস্য।


সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে লেবানন সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়ায় হামলা চালায় ইসরাইলের বিমান।


এ সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করতে পারলেও একটি ক্ষেপণাস্ত্র গিয়ে অস্ত্র গুদামে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে