লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

ভিএআরের কল্যাণে কষ্টার্জিত জয় বার্সার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 07:45:46 am

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার ভাগ্য ভালোই বলতে হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপার পথে এগিয়ে চলছে তারা; কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার জন্য যে জয়গুলো তাদের ঝুলিতে জমা হচ্ছে, সেগুলোর অধিকাংশই আসছে মাত্র ১-০ গোলের ব্যবধানে। সংশ্লিষ্ট ম্যাচগুলোতে যদি ওই একটি গোল না হতো! তাহলে বর্তমান অবস্থানে আসা তাদের পক্ষে সম্ভবই ছিল না।


রোববার রাতেও বার্সা জয় পেয়েছে। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। বার্সার এই জয়ে একমাত্র গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার পা থেকে।


মূলত ভিএআরেই রক্ষা পেয়েছে বার্সা। তাদের গোলটি এসেছে ভিএআরের কল্যাণে। আবার বিলবাওয়ের একটি গোল বাতিল হয় ভিএআরের কারণে। উল্টোটা হলে তো বার্সাকে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হতো।


এই জয়ে আবারও রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান ঠিক রাখলো বার্সেলোনা। ২৫ ম্যাচ শেষে বার্সার অর্জন ৬৫ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন কেবল ৫৬ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে রয়েছে অ্যাথলেটিক বিলবাও।


এই ম্যাচে নিশ্চিত ২টি পয়েন্ট হারাতে পারতো বার্সা। তবে ভিএআরের কল্যাণে বেঁচে গেছে তারা। ম্যাচের ৮৮তম মিনিটে গোল পরিশোধ করেছিলো অ্যাথলেটিক বিলবাও।


৮৮ মিনিটে ইনিয়াকি উইলিয়ামসের গোলে সমতায় ফেরার উদযাপনে মাতে বিলবাও। দুই মিনিট পরই ভিএআর জানায়, গোলটি ছিল অবৈধ। বল দখলের সময়ে বিলবাওয়ের ইকার মুনিয়াইনের হাতে লেগেছে বল। ফলে গোল বাতিল।


অথচ, তার আগে ভিএআরের কল্যাণেই জয়সূচক গোলটি পেয়েছিলো বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১ মিনিটে) সার্জিও বুসকেটসের পাসে শট নেন রাফিনহা। বল জড়িয়ে যায় অ্যাথলেটিকো বিলবাওয়ের জালে। কিন্তু গোলটিকে অফসাইডের অজুহাতে বাতিল করে দেন রেফারি। পরে ভিএআর দেখে রাফিনহার গোলটিকে সঠিক বলে রায় দিতে বাধ্য হন রেফারি।


বিলবাওয়ের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে খেলতে থাকে উভয় দল। ১৭তম মিনিটেই বিলবাওয়ের রক্ষণভেদ করে আক্রমণ চালায় বার্সা তারকা রবার্ট লেওয়ানডস্কি। পোলিশ তারকার নেওয়া শট অবশ্য ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক। ৩২তম মিনিটে বিলবাও প্রথম পরীক্ষা নেয় বার্সার গোলরক্ষকের। বিলবাওর জন্য দেওয়াল হয়ে দাঁড়ান টের স্টেগানও।


দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ করেও ম্যাচের ফল বদলাতে পারেনি বিলবাও। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

Tag