শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

জয়পুরহাটে জমে উঠেছে পাঁচ’শো বছরের পুরনো গোপীনাথপুর মেলা


জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে গোপীনাথপুর ইউনিয়নে জমে উঠেছে ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলা। পাঁচশো বছরের পুরনো এ মেলায়  প্রতিবছর দোল পূর্ণিমার দিন থেকে মেলাটি শুরু হয়। চলে পনেরে দিনব্যাপী। মেলার প্রধান আকর্ষণ বিলুপ্ত প্রায় ঘোড়া আর মহিষ।


৭ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে দোলযাত্রা। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়ার প্রতিযোগিতার, ক্রয়-বিক্রয় হয় এই মেলায়। ঘোড়ার দৌড় দেখার জন্য উৎসুক জনতা মেলায় ভিড় জমায়। তাছাড়া গরু, মহিষ ক্রয়-বিক্রয় চলে মেলা শুরু হওয়ার পাঁচদিন পর্যন্ত। মেলা কমিটি সূত্রে জানা গেছে, এ মেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- গরু-মহিষ ও ঘোড়া কেনা-বেচা। কাঠের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এই মেলায়। মেলা প্রায় মাসব্যাপী চলে। তবে গত দুবছর এই মেলায় বিনোদনমূলক যাত্রা, সার্কাসের অনুমোদন দেয়নি প্রশাসন। মেলায় দুই থেকে চার কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টান্ন পাওয়া যায়।


ঢাকা থেকে আসা কম্বল ব্যবসায়ী নূর হোসেন জানান, গত বছরের তুলনায় এবার আশা করছি-ব্যবসা ভালো হবে। মেলায় ঘোড়া কিনতে আসা ঢাকার স্থানীয় আলী আহম্মেদ মেম্বার জানান, প্রতি বছর এই মেলার অপেক্ষায় থাকি। একটি ঘোড়ার দাম দুই লাখ টাকা বলার পরও কিনতে পারিনি। তবে এবার ঘোড়া কিনেই বাড়ি ফিরবো। এবার একটি ঘোড়ার সর্বোচ্চ দাম হাঁকা হয়েছে  এক লাখ টাকা। ঘোড়াটির মালিক, সহরাব জানান, ‘ঘোড়াটি ভুটিয়া তাজি ঘোড়া। এর বয়স সাড়ে চার বছর। এটি খুব দ্রুত দৌড়াতে পারে।


স্থানীয় ইউপি চেয়ারম্যান, হাবিবুর রহমান জানান, গোপীনাথপুর মেলাটি ৫১৪ বছর ধরে চলছে। এটি অন্যতম প্রাচীনতম মেলা। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক টিম কাজ করছে। নিরাপত্তার জন্য বিনোদনমূলক যাত্রা, সার্কাসের অনুমোদন দেওয়া হয়নি।


আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এই মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসেন। সকলের সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সজাগ আছি। কোন প্রকার বেআইনি কিছু এ মেলায় করতে দেওয়া হবে না। সে লক্ষ্যে সার্বক্ষণিক আমাদের পুলিশি টহল চলমান আছে।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে