বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু : এমপি আব্দুল মজিদ খান


 সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভাও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্যও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান ও থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,

বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জল ও ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম সুমন। সভা সঞ্চালণা করেন পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সুদীপ দেব।


প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন এক অবিসংবাদিতও মানবতাবাদী নেতা। তিনি পাকিস্তানের ২৩ বছরের দুঃশাসন, স্বজনপ্রীতি ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। ফলে মাত্র ৯ মাসের মধ্যে পৃথিবীর ইতিহাসে লাল সবুজের বাংলাদেশের উদ্ভব ঘটে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।


তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সুদীর্ঘকাল জেল খেটেছেন। দুঃসাহিক এই নেতাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। সেই মহান নেতাকে স্ব-পরিবারের হত্যা করেছিল বিশ্বাস ঘাতকরা। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা ও সকল শহীদদের স্মরণ করছি। স্মরণ করছি ২ লাখ সম্ভ্রমহারা ২ লাখ মা-বোনকে। পরে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর