তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

এবার বড় পর্দায় জেনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2022 02:16:55 pm

ফাইল ছবি

◾ বিনোদন ডেস্ক


ছোট পর্দার জনপ্রিয় মুখ নওরীন হাসান জেনি। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জেনির। সরকারি অনুদানপ্রাপ্ত ‘শ্যামা কাব্য’ সিনেমার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করছেন জেনি। সিনেমাটি নির্মাণ করছেন বদরুল আনাম সৌদ।


সিনেমাটিতে নিতু চরিত্রে দেখা যাবে জেনিকে। বড় পর্দায় অভিষেকের বিষয়ে এই অভিনেত্রী বলেন—‘‘সিনেমায় অভিনয় করব না তা কখনো বলিনি। এমন একটি সিনেমায় নিজেকে দেখতে চেয়েছিলাম, যেখানে অভিনয়ের সুযোগ থাকে। ‘শ্যামা কাব্য’ সিনেমায় সেটা আছে।’’


সম্প্রতি রাজধানীর কেরানীগঞ্জ ও মানিকগঞ্জে এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন জেনি। পরিচালক বদরুল আনাম সৌদের নির্দেশনায় প্রথমবার অভিনয় করছেন তিনি। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘কিছু পরিচালক আছেন যারা শিল্পীদের একদম দেখিয়ে দেন যে, তিনি এটা বা ওটা চাচ্ছেন। আর সৌদ ভাই এমন একজন পরিচালক তিনি শিল্পীর কাছ থেকে কী চাচ্ছেন তা বলেন না। বরং একটি চরিত্রের বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন। তারপর শিল্পীর ওপরই ছেড়ে দেন।’


এ সিনেমায় জেনির সহশিল্পী ইন্তেখাব দিনার। তার চরিত্রের নাম ওসমান। তার সঙ্গে অভিনয়ের বিষয়ে জেনি বলেন, ‘দিনার ভাই সহজাতভাবে একজন ভালো অভিনেতা। তার সঙ্গে আমি বহু নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ। মূল কথা সবদিক তিনি সত্যিকারের একজন শিল্পী।’

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে