ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

অপরিচিত নম্বরের কলে রিং বাজবে না হোয়াটসঅ্যাপে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 11:30:53 pm

সংগৃহীত ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


হোয়াটসঅ্যাপে চাইলেই অপরিচিত নম্বর থেকে ফোন করা যায়। এ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই প্রয়োজন ছাড়া অপরিচিত ব্যক্তিদের কল করেন। অনেক ক্ষেত্রে এ সকল কল করা হয় শুধু মজা বা হয়রানি করার উদ্দেশ্যে। ফলে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এই সমস্যা থেকে মুক্তি দিতে নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও রিং বাজবে না। 


সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যুতে ‘সাইলেন্ট আননোন কলারস’ নামের একটি অপশন চালু হবে। অপশনটির মাধ্যমে এ সুবিধা ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে অপশনটি বন্ধও করতে রাখতে পারবেন। অপরিচিত ফোন নম্বর থেকে কল আসার তথ্য পরবর্তীতে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ফলে চাইলে যেকোনো কলদাতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাঁরা। 


সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ এক আপডেট এনেছে মেসেজিং প্ল্যাটফর্মটি। নতুন এই আপডেটের ফলে ভিডিও কলে পাওয়া যাবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যাবে। সব আইওএস ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের সঙ্গে এই ‘পিআইপি’ ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।


এর আগে, সর্বোচ্চ ১০০ ছবি ও ভিডিও পাঠানোর সুবিধাও আনে হোয়াটসঅ্যাপ। আগে, একসঙ্গে সর্বোচ্চ ৩০ টি ছবি ও ভিডিও পাঠানো যেত হোয়াটসঅ্যাপে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই অপারেটিং সিস্টেমেরই ব্যবহারকারীরা পাবেন। তবে নতুন এ সুবিধা পেতে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করে নিতে হবে। সম্প্রতি, ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য গুণগতমান বজায় রেখে ছবি পাঠানোর সুবিধা আনে হোয়াটসঅ্যাপ।


গত জানুয়ারিতে হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। চ্যাটে ভয়েস নোট পাঠানোর মতো করে পোস্ট করা যাচ্ছে ভয়েস স্ট্যাটাস। তবে আপাতত বেটা টেস্টাররাই এই ফিচার ব্যবহার করতে পারছেন।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩৯ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫৮ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৪৪ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে