সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

টাঙ্গাইলের মধুপুরে  বিশ্ব বন্যপ্রাণী  দিবস পালিত

নাজিবুল বাশার:: ইতিহাস ঐতিহ্যখ্যাত লাল মাটির টাঙ্গাইলের মধুপুরের শাল গজারির বন। এক সময় ছিল গভীর অরণ্য। নানা বৃক্ষ পশুপাখির অভয়ারান্য। বন ও ভূমি খেকোদের লোলুভ থাবায়  বন সংকুচনের ফলে কমতে শুরু করে বন্যপ্রাণী। বিভিন্ন প্রল্কপ গ্রহণের ফলে আবারও বাড়ছে বন্যপ্রাণী। বন মোরগ শুকর হরিণ দেখা যাচ্ছে। খাদ্য সংকট নিরসনে কাজ করে যাচ্ছে বন বিভাগ ।  বন বিভাগের জনবল সংকটের কারণে বন রক্ষায় হিমশিম খাচ্ছে। গত রবিবার বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বন  পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয় এবং টাঙ্গাইল বন বিভাগ এ দিবসের আয়োজন করে। বন বিভাগের জলই বিট অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় ময়না পাখি অবমুক্ত করে রেলি ও আলোচনা সভার উত্তর টাঙ্গাইলের  সহকারী বন সংরক্ষক আবু সালেহ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সহকারি বন সংরক্ষক আশিকুর রহমান, বেরিবাইদ  ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, অরণখোলা ইউনিয়ন পরিষদের আব্দুর রহিম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি  ইউজিন নকরেক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি  হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর রেঞ্জ কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ।

এ সময় স্থানীয় গারো কোচ সম্প্রদায়ের নারী পুরুষ, সিএমসি,বন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সিএফডাব্লিউরা উপস্থিত ছিলেন।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন বলেন, ভবিষ্যত প্রজন্ম কে  ভালো রাখতে, প্রকৃতি পরিবেশ  বিশ্ব ও বন্যপ্রাণীকুল কে ভালো  রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।  
বন্যপ্রাণীদের নিরাপদ খাদ্য, আবাসস্থল নিশ্চিত করতে বনে দেশি প্রজাতির গাছ রোপনের করে জবর দখল রোধে সকলে এগিয়ে আসলে বনরক্ষার পাশাপাশি ফিরে আসবে মধুপুর বনের হারানো ঐতিহ্য বন্যপ্রাণীরা ফিরে পাবে নিরাপদ খাদ্য আবাসস্থল এমনটাই ধারণা স্থানীয়দের।

আরও খবর