ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

মেলবু প্রকল্পে জার্মানিতে বশেমুরবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী

মেলবু প্রকল্পে জার্মানিতে বশেমুরবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী


বিশ্বব্যাপী উদ্যোক্তা তৈরি করতে ইউরোপীয় ইউনিয়নের MELBU (More Entrepreneurial Life at Bangladeshi Universities) প্রকল্পে জার্মানির সামার স্কুলে অংশ নিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রতিনিধি দল জার্মানিতে পৌঁছেছে।
বৃহস্পতিবার প্রথম দিনের মতো তারা জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে সেমিনারে অংশগ্রহণ করেন৷ 


বশেমুরবিপ্রবির এই দলে শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট সদস্য ছয়জন। বশেমুরবিপ্রবি থেকে প্রশিক্ষক হিসেবে আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন।
মেলবু প্রকল্পে সুযোগ পাওয়া বশেমুরবিপ্রবির তিন শিক্ষার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ নিয়ন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী শরীফ মোহাইমিনুল জাহিদ তনয় ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানজিম মোস্তফাও অংশ নিয়েছেন সেমিনারে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে দক্ষিণাঞ্চলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরি করতে উদ্যোগ নেয় প্রকল্পটি। চলমান সেমিনারে বাংলাদেশ থেকে ১৮জন শিক্ষক ও ১৮জন শিক্ষার্থীসহ মোট ৩৬জন অংশগ্রহণ করেন। নির্বাচিত সবাই ইরাসমাস প্রোগ্রামের অর্থায়নে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহব্যাপী সামার স্কুলে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ সময়ে প্রকল্প কর্তৃপক্ষ তাদেরকে আদর্শ উদ্যোক্তা বানাতে যাবতীয় বিষয় শিক্ষা দিবেন। এক্ষেত্রে তাদের যাতায়াত খরচসহ জার্মানে অবস্থান কালীনসব খরচ বহন করবে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বিজনেস আইডিয়া সম্পর্কিত প্রতিযোগিতার পর গত ২৮ এপ্রিল ১৯ শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে বাছাই প্রক্রিয়া শেষে জার্মানি যাওয়ার সুযোগ পান তিন শিক্ষার্থী।

প্রসঙ্গত, মেলবু জার্মান, পোল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে গঠিত একটি ত্রিদেশীয় প্রকল্প।প্রকল্পটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী উদ্যোক্তা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
Attachments area
আরও খবর