বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

করোনায় প্রাণ হারানো ৭ স্বাস্থ্যকর্মীর পরিবারকে আর্থিক অনুদান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 11:05:21 am

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দিতে নিয়ে প্রাণ হারানো সাত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে সরকার।


রোববার (৫ মার্চ) রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে এক অনুষ্ঠানে সাত পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। এসময় প্রত্যেকে পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হয়।


কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, কোনো কিছু দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ করা যায় না। তবে, সরকার তাদের কাজের স্বীকৃতি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীকে উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা দিয়েছে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি। এটি চালু হলে স্বাস্থ্যকর্মীরা আরও সুবিধা পাবেন।


তিনি বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন। এজন্য মাঠপর্যায়ের কর্মীরা প্রশংসা পাওয়ার যোগ্য। ২০২০ সালের ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে বলেছিলেন যারা করোনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছেন। সরকার তাদের উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা দেবে। এ বছর সাত এপ্রিল এ টাকা বরাদ্দ দেওয়া হয়।


কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসী রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদত হোসেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সহ-সভাপতি ডা. নার্গিস মাখদুম, শাহানারা এনডিসি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ডেপুটি প্রোগ্রামার গীতা রানী প্রমুখ।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৩ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০৪ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে