আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় ঢাবি শিক্ষার্থী আহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 08:43:49 am

রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।


আহত শিক্ষার্থীর নাম নুরনবী। তিনি ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও বিভাগের সহপাঠীরা বিষয়টি নিশ্চিত করেছেন।


নূরনবীর সহপাঠী মোশাররফ হোসেন বলেন, সায়েন্সল্যাবের বিস্ফোরণের সময় সে বিল্ডিংয়ের নিচে ছিল। বিস্ফোরণের কারণে তার ওপর তিন তলা থেকে ভারি জিনিস পড়ে। নুরনবী মাথায় আঘাত পেয়েছে এবং ডান পা ভেঙে গেছে। এখন ঢামেকে সিটি স্ক্যান চলছে। আমরা কয়েকজন তার সঙ্গে আছি।


ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আটজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা হলেন- জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), অজ্ঞাত পুরুষ (৪০), তাজ উদ্দিন (৩০), কবির (৩২), রাবেয়া খাতুন (১৭), নুরুন্নবী (২৫) ও কামাল (৪০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।


রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঢমেক হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও খবর