ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

রাত পোহালেই দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প শুরু, থাকছেন চার মন্ত্রী

রাত পোহালেই জয়পুরহাটের ক্ষেতলালে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প শুরু হবে।

৩-৪ মার্চ (শুক্রবার ও শনিবার) সকাল থেকে ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশ সরকারের চার জন মন্ত্রী।

"প্রিয়ভূমির শিক্ষার মানোন্নয়ের প্রত্যয়"  স্লোগানে   জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের  আয়োজন করা হচ্ছে।   এতে জয়পুরহাট-২ (কালাই- ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা) আসনের  প্রাথমিক- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের  শিক্ষকেরা অংশ নেবেন। তাঁরা  ইতিমধ্যে অনুষ্ঠানে যোগদানের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। অনুষ্ঠান আয়োজনেরও  সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। 

বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প আয়োজক কমিটির আহ্বায়ক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত সচিব তোফাজ্জল হোসেন বলেন, ক্ষেতলালে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী  বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প -২০২৩  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে চার জন মন্ত্রী উপস্থিত থাকবেন। আগামীকাল শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন করবেন

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। এতে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহাম্মদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

অনুষ্ঠানের সমাপনীর দিন শনিবারে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রধান অতিথি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপস্থিত থাকবেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  ড. ওমর ফারুক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, জয়পুরহাটের জেলা প্রশাসক  (ডিসি) সালেহীন তারভীর গাজী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম।  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আয়োজক কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পে  শিক্ষকদের মুখোমুখি হয়ে জবাবদিহিতা করবেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। পরার্মশমুলক সভায়  শিক্ষার মানোন্নয়ে বিভিন্ন সেমিনারে প্রাপ্ত সুপারিশমালা উপস্থাপন করা হবে।

হুইপ স্বপনের ব্যক্তিগত সহকারী এ.বি.এম. ইমরুল হাসান সৈকত বলেন, জেলায় প্রথমবারের মতো শিক্ষকদের একটি বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর তিনটি উপজেলার প্রায় সাড়ে তিন হাজার শিক্ষকসহ অনুষ্ঠানে পাঁচ হাজারের বেশি লোক সমাগম হবে। অনুষ্ঠানটি সফল করবার লক্ষ্যে সকল কার্যক্রম ইতিমধ্যে শেষ পর্যায়ে। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

আরও খবর