বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে আগামী ৫ মার্চ থেকে ৯ মার্চ শুরু হচ্ছে ভূমি উন্নয়ন কর মেলা

“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ত্ব বজায় রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ভূমি উন্নয়ন কর মেলা। ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বলেন, ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে ও মালিকানা সত্ত্ব বজায় রাখতে উপজেলা ভূমি অফিস কর্তৃক এ মেলার আয়োজন করা হচ্ছে। এছাড়াও তিনি আরো জানান, উপজেলার সকল ভূমি মালিকগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধের সুবিধার্থে উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে আগামী ০৫ মার্চ ২০২৩ রবিবার হতে ০৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলাকালীন সময়ে বকেয়াসহ হালনাগাদ পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করার কথাও উল্লেখ করেন তিনি। ভূমি উন্নয়ন কর পরিশোধ করা না হলে ভূমি মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের, ভূমি খাস করার প্রক্রিয়া গ্রহণ করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এ মেলায় সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানকারীদের মধ্য থেকে ৩ জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থের যোগান দিতে একজন সু-নাগরিকের অন্যতম দায়িত্ব হলো সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করা। 

Tag
আরও খবর