শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

অনলাইনে বাড়ছে হেনস্থা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 01:30:22 pm

ফাইল ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


সাইবার অপরাধের মধ্যে আশঙ্কাজনকভাবে বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো। ১৮ থেকে ৩০ বছর বয়সের ভুক্তভোগীদের ৫০ দশমিক ২৭ শতাংশই নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এর মধ্যে রয়েছে ছবি বিকৃত করে অপপ্রচার, পর্নোগ্রাফি কনটেন্ট এবং সামাজিক মাধ্যম-ফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে মানসিক হয়রানি। ভুক্তভোগীদের ৭৩ দশমিক ৪ শতাংশই বিভিন্ন কারণে আইনের আশ্রয় নেয় না। ফলে এ ধরনের অপরাধ বাড়ছে।


সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন ১৯৯ জন ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। গবেষণায় উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনা ১৮ দশমিক ৬৭ শতাংশ। ২০২১ সালে এ হার ছিল ১৬ দশমিক ৩১ শতাংশ, যা গতবারের তুলনায় ২ দশমিক ৩৬ শতাংশ বেশি। যৌন হয়রানিমূলক ছবি/ভিডিও ব্যবহার করে হয়রানির পরিমাণ ৯ দশমিক ৩৪ শতাংশ, যা গত বছর ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ। ছবি বিকৃত করে হয়রানির ঘটনা ৬ দশমিক ৯৩ শতাংশ, যা বিগত বছরের তুলনায় ১ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। ২০২১ সালে অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা ছিল ২৩ দশমিক ৭৯ শতাংশ। যা ৪ দশমিক ৫২ শতাংশ কমে বর্তমানে ২৩ দশমিক ৭৯।


তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ভুক্তভোগীদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিষয়ক আইন সম্পর্কে জানে ৪৩ দশমিক ২২ শতাংশ। বাকি ৫৬ দশমিক ৭৮ শতাংশ ভুক্তভোগীর দেশে বিদ্যমান আইন সম্পর্কে কোনো ধারণা নেই।


আইনের আশ্রয় নেওয়ার প্রবণতা কম : ভুক্তভোগীদের আইনশৃঙ্খলা বাহিনীতে অভিযোগ করার সংখ্যা মাত্র ২৬ দশমিক ৬ শতাংশ, যা গত বছরের তুলনায় বেড়েছে ৫ দশমিক ১৭ শতাংশ। সমস্যা নিয়ে পুরুষ অভিযোগকারীর ১৫ দশমিক ৫৮ শতাংশ আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছে এবং ২৭ দশমিক ৬৪ শতাংশ পদক্ষেপ নেয়নি। নারী ভুক্তভোগীদের মধ্যে মাত্র ১১ দশমিক শূন্য ৬ শতাংশ সমস্যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছে এবং ৪৫ দশমিক ৭৩ শতাংশ আইনের আশ্রয় নিতে অনীহা প্রকাশ করেছে। লক্ষণীয় যে, পুরুষের তুলনায় নারী অভিযোগকারীর সংখ্যা তুলনামূলক কম।


গবেষণায় আরও দেখা যায়, অভিযোগকারীদের মধ্যে মাত্র ৭ দশমিক শূন্য ৪ শতাংশ আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়ে আশানুরূপ ফল পেয়েছে এবং ৫৫ দশমিক ২৭ শতাংশ ভুক্তভোগী অভিযোগের পর প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি।


যেসব কারণে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে চায় না : প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, বিষয়টিকে গোপন রাখতে আইনি ব্যবস্থা নেয়নি সর্বোচ্চ ২১ শতাংশ ভুক্তভোগী। এ ছাড়া ১৭ শতাংশ সামাজিক ভাবমূর্তি রক্ষা, উল্টো হয়রানি পোহাতে হবে, অভিযোগ করেও কোনো লাভ হবে না ভেবে কোনো ব্যবস্থা নেয়নি। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কোনো পদক্ষেপ নেয়নি ৭ শতাংশ ভুক্তভোগী।


সাইবার সচেতনতামূলক কার্যক্রম, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোয় সাইবার সচেতনতা বাধ্যতামূলক করা, শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার পাঠ অন্তর্ভুক্ত , সাইবার স্বাক্ষরতা বৃদ্ধি, সচেতনতামূলক কাজে রাজনৈতিক জনশক্তির সঠিক ব্যবহার, গণমাধ্যমে ব্যাপক প্রচার এবং সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখলে সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে উঠবে বলে আশা করা যায়।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬২ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে




69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৭ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে