নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বইমেলায় পাওয়া যাচ্ছে সেগুফতা আনসারী'র বই "স্বপ্নছায়া"

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশ হয়েছে কবি সেগুফতা আনসারী'র একক কাব্যগ্রন্থ "স্বপ্নছায়া"। জীবনে ঘটে যাওয়া অনেক স্মৃতিকে ছন্দ-কথার নান্দনিক উপস্থাপনের মধ্যেমে স্মৃতিময় করে রাখার উদ্দেশ্যে কিছু আবেগ-ঘন ভাবনাকে একত্রে প্রকাশ করার নিমিত্তে এই কাব্যগ্রন্থটি মুদ্রণে সম্মত হয়েছেন লেখিকা। সুনামগঞ্জ জেলার তাহিপুর উপজেলার হাওর বেষ্টিত মানিকখিলা গ্রামে জন্মগ্রহণ করা বর্তমান সময়ের উদীয়মান কবি সেগুফতা আনসারী সিলেট সদর উপজেলার মেদিনী মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। 


বইটি সম্পর্কে জানতে চাইলে লেখিকা বলেন, "স্বপ্নছায়া" কাব্যগ্রন্থটিতে মূলত আমি স্রষ্টার নয়নাভিরাম সৃষ্টি, প্রকৃতির সাথে মানব মনের প্রেম-বিরহের সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি। আমার কাব্যগ্রন্থটিতে প্রকাশিত ৫৬টি কবিতার মধ্যে ৭টি কবিতাই নিজের অপ্রকাশিত স্বপ্ন নিয়ে লেখা। তাছাড়া অন্যান্য কবিতাগুলোতে পাঠক কল্পনা ও বাস্তবতার গভীর সম্পর্ক স্থাপনে স্বপ্নলোকের সুখ আস্বাদন করতে পারবে তাই বইটির নামকরণ করেছি "স্বপ্ন ছায়া"। 


তিনি আরও বলেন, একজন কবির কাছে তার সৃষ্টি সব-সময়ই প্রিয়। তারপরেও কিছু মূহুর্তের সাথে কবির অনরকম ভালোলাগা জড়িয়ে থাকে। সেই মূহুর্তটিকে লেখনীতে আবব্ধ করে রাখার মধ্যেই কবি খুঁজে পায় মানসিক প্রশান্তি। আমার তেমনি  একটি কবিতা-"অনন্ত পথ চলা"। এই কবিতাটিতে ফুটে উঠেছে আমার গ্রামের ছবি। যেখানে হয়েছিল আমার কবিতা লেখার হাতেখড়ি। আমার কল্পনা-বিলাসী মনে আবছা হয়ে ধরা দিত এমনি এক নির্বাক চিত্র। যা আজও আমাকে আন্দোলিত করে যায়। আমি বার বার ফিরে যাই আমার কৈশোর ও তারুণ্যের মধুময় দিনগুলোতে। 


স্বপনছায়া-বইটির প্রচ্ছদ করেছেন চারুশিল্পী হাসনাত সাইফুল। বইটি প্রকাশ করেছে দেশবাংলা প্রকাশন। চার ফর্মার এই বইটির প্রচ্ছদ মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩ইং এর চারু-সাহিত্যাঙ্গনের ৫৪৮নং স্টলে। পরবর্তীতে বইটি পাওয়া যাবে রকমারি ডটকম-সহ, সিলেটের  জিন্দাবাজারের ৪-রাজা ম্যানশন, নুজহাত বুকস্টোরে। 

আরও খবর