শেরপুর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতপাকিয়া ও ডাকপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শেরপুর-জামালপুর ব্রিজসংলগ্ন সাতপাকিয়া এলাকায় এ সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সড়কটিতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সাতপাকিয়া এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ওই রাতেই সাতপাকিয়া ও ডাকপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলে পরিস্থিতি শান্ত হয়।
তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। একই রাতে দুই গ্রামের পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এর ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে সাতপাকিয়া এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন অবস্থান নেন। একপর্যায়ে একটি গুজবকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। এ কারণে সংঘর্ষ দীর্ঘ সময় স্থায়ী হতে পারেনি।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল ও জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ২২ মিনিট আগে