হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-10-2026 09:11:00 pm



মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি






কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের তৎকালীন সহ-সভাপতি রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যেতাঁর কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামের কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


দলীয় নেতাকর্মীরা জানান, ২০২৩ সালের ৩১ অক্টোবর তৎকালীন আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে অবরোধ চলাকালে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় রেফায়েত উল্লাহ ও ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন নিহত হন।


শহীদ রেফায়েত উল্লাহর পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের গুলিতে তাঁরা নিহত হন। এ ঘটনায় তৎকালীন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার নির্দেশনার অভিযোগও তাঁরা তুলে ধরেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য জানা যায়নি।


কবর জিয়ারতের আগে রেফায়েত উল্লাহর বাবা মোঃ কাউসার মিয়া এবং বিএনপির নেতৃবৃন্দরা রেফায়েত উল্লাহ ও বিল্লাল হোসেনের মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার দাবি করেন।


কবর জিয়ারত শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বড় ছয়সূতীর আরব আলী খান ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান।


এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লব, ছয়সূতী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহের মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর রহমান সজীব ও সাধারণ সম্পাদক মোঃ রবিন মিয়া, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ও শহীদ রেফায়েত উল্লাহর বাবা মোঃ কাউসার মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর