বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আনন্দমুখর, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সিআইডি, জামালপুর ইউনিট। ১৮ অক্টোবর রবিবার মণ্ডপে মণ্ডপে চলে সপ্তমী পূজা। এদিন সিআইডি, জামালপুর ইউনিটের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নিরাপত্তা টিম জামালপুর জেলা সদরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। টিম প্রধান সিআইডি, জামালপুর ইউনিটের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, দুর্গাপূজায় আনন্দমুখর, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি সিআইডি, জামালপুর জেলা মাঠপর্যায়ে সক্রিয় ও যৌথভাবে কাজ করে যাচ্ছে। দুর্গাপূজায় যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিআইডি, জামালপুর ইউনিট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছে। তাছাড়াও আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহে নজরদারি অব্যাহত রেখেছে। প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে সিআইডি তৎপর থাকবে।

Tag
আরও খবর