ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন

শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ  উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার  দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বুধবার(৭ অক্টোবর) ইউনিসেফের সহযোগিতায় এইচএনএসআইএসএসপি প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েদের জন্য এমএমএস (মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস) ট্যাবলেট বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করা হয়। উদ্বোধণ করেন ইউনিসেফের ন্যাশনাল কনসালটেন্ট ফারজানা আক্তার।

জানা যায়, একজন গর্ভবতী মা গর্ভধারণের পর জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এএনসি চেকআপের পর ১টি কৌটার এই ১৮০টি ট্যাবলেট পাবেণ যেটি তিনি প্রতিদিন ১টি করে ট্যাবলেট খাবেন। এই ট্যাবলেটে ভিটামিন এ, সি, ডি, ই, বি১ (থায়ামিন), বি২ (রাইবোফ্লাভিন), বি৩ (নিয়াসিন), বি৬ (পাইরিডক্সিন), বি১২ (কোবালামিন), ফলিক এসিড, আয়রন, জিংক, কপার, আয়োডিন ও সেলেনিয়াম সহ মোট ১৫টি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যেটি সেবন করলে গর্ভকালীন রক্তস্বল্পতা প্রতিরোধ, মায়েদের অপুষ্টি দূরীকরণ, কম জন্ম ওজন, গর্ভকালীন বয়সের তুলনায় কম ওজনের শিশু জন্মের হার, অকাল প্রসবের ঝুঁকি, জন্মের ৬ মাসের মধ্যে শিশু মৃত্যু এবং মৃত শিশু জন্মের হার কমাবে। প্রথম পর্যায়ে শ্যামনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের এএনসি কর্ণারে, দেবীপুর ও পূর্ব কালিনগর কমিউনিটি ক্লিনিক থেকে গর্ভবতী মায়েদেরকে এ ট্যাবলেট প্রদান করা হবে।

উদ্বোধনী  সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফের  এমআইওয়াইসিএন অফিসার শারমিন আক্তার, দেবীপুর ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ, ভূমিদাতা রাজেন্দ্র মন্ডল সহ ক্লিনিকে আগত গর্ভবতীরা।

ছবি- শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন 


Tag
আরও খবর