মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১



সাতক্ষীরার আশাশুনিতে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া পরিচালনার অভিযোগে গৌতম সরকার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার অ্যাপসযুক্ত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) ভোর ৪টা ৫ মিনিটের দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) তুহিন বাওয়ালী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশাশুনি থানাধীন মানিকখালী ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আশাশুনি উপজেলার ভোলানাথপুর গ্রামের পরিতোষ সরকারের বাড়িতে একটি অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে ভোলানাথপুর গ্রামে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা গৌতম সরকার দৌড়ে পালানোর চেষ্টা করেন।

পুলিশের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। গ্রেপ্তার গৌতম সরকার ভোলানাথপুর গ্রামের পরিতোষ সরকারের ছেলে।

পরে তার ডান হাতে থাকা মোবাইল ফোনটি জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনটি পরীক্ষা করে এর মধ্যে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়।

গ্রেপ্তার গৌতম সরকারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনে আশাশুনি থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও এর সঙ্গে জড়িত কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর