ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : নীলকন্ঠ আইচ মজুমদার


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।


বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।


প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি বলেন, বিএনপি একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে, দলের ঐক্য অটুট রেখে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জের তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। কোনো বিভেদ বা ব্যক্তিস্বার্থ নয়, দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে থেকে তাদের সুখে-দুঃখে সহযোগিতা করাই হবে আমাদের মূল লক্ষ্য।


এমপি মাজেদ বাবু বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী ও সেক্সপিয়ার প্রমুখ।


এ ছাড়া উপস্থিাত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উত্তর জেলা যুবদলের সহসভাপতি আয়কর আইনজীবী আজিজুল হাই সোহাগ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রেজোয়ান আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে ঈশ্বরগঞ্জ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগদান করেন।


আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে