সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত

চিলমারীঃ "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" প্রধান কার্যালয়ে, সংগঠনের সভাপতি খোরশেদ আলম বিপ্লবের সভাপতিত্বে, সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিকিৎসা সহায়তা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন শরীফ তেলওয়াত করেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বাদশা মিয়া, গীতা পাঠ করেন সদস্যা বান্দাস রাণী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, আরও উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি খোরশেদ আলম বিপ্লব, সদস্য আঃ হালিম, সদস্য ইন্জিনিয়ার ফজলুল হকসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সকলেই সংগঠনের সামাজিক ও উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে কাজ করতে বলেন। পরে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট এবং ফলজ ও ঔষুধি গাছ দেয়া এবং ২জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে গতকাল ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সকল সদস্যরা সকলের জন্য বিশেষ ভাবে দোয়া করেন।

আরও খবর