শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, শেরপুর জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র চন্দ্র মজুমদার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ খোকন ঘোষ এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। এ সময় পূজা উদযাপন ফ্রন্ট ও পুরোহিত কল্যাণ ফ্রন্টের জেলা, শহর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। পরে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
১ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে