শেরপুরের নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার আন্ধারিয়া গোপ সংলাপ সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের নালিতাবাড়ী উপজেলা কার্যালয়ের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে দেবীপুর পদ্ম দলের ১০ জন সদস্য ও তাঁদের স্বামীসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন। এতে এসআরজি সদস্য দম্পতিদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক চাপ ও বিভিন্ন সমস্যার প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মেন্টাল হেলথ কেয়ার পিজি তমালিকা হাজং, শিউলী হাজং ও প্রীতিলতা বর্মন এবং মাঠ সহায়ক কর্নেলিউস আরেং। প্রশিক্ষকরা মানসিক সুস্থতা বজায় রাখা, পারিবারিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রয়োজনীয় সময়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক ধারণা লাভ করেন। আয়োজকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পরিবার ও সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের সক্ষমতা তৈরি হবে।
১ ঘন্টা ১৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ ঘন্টা ১১ মিনিট আগে