কঠোর পরিশ্রম, মেধা আর বাবার লালিত স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটিয়ে ডাক্তার হয়েছেন জান্নাতুল ফেরদৌসী সেতু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত এমবিবিএস (MBBS) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
ডা. জান্নাতুল ফেরদৌসী সেতু কুলিয়ারচরের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম আলমের বড় মেয়ে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর মে-২০২৬ ও জানুয়ারি-২০২৬ সেশনের এ ফলাফল প্রকাশ করে। উক্ত এমবিবিএস (MBBS) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় সেতু।
মেয়ের এই সাফল্য ও ডাক্তার হওয়ার খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তার পরিবার। প্রিয় সন্তানের এমন অর্জনে আবেগপ্লুত হয়ে পড়েন বাবা অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম এবং মহান সৃষ্টিকর্তার দরবারে অশেষ শুকরিয়া জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, ডা. জান্নাতুল ফেরদৌসী সেতু ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পড়াশোনায় অনুরাগী ছিলেন। চিকিৎসক হয়ে ভবিষ্যতে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম বলেন, সন্তানের এই অর্জনে একজন বাবা হিসেবে আমার আনন্দ ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সে যেন তার অর্জিত জ্ঞান দিয়ে সততা ও নিষ্ঠার সাথে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারে—দেশবাসীর কাছে এই দোয়াই চাই।
ডা. জান্নাতুল ফেরদৌসী সেতুর এই অসাধারণ অর্জনে কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ, আত্মীয়স্বজন, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ ঘন্টা ৩২ মিনিট আগে