পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা

মাদকবিরোধী

রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন ও পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলামের হাতে এ কমিটির তালিকা তুলে দেওয়া হয়।

এ সময় কমিটির সদস্যরা কালীগঞ্জ এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমিটির নেতারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে কালীগঞ্জ এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী কর্মকাণ্ডে স্থানীয়দের সম্পৃক্ত করা হবে।

প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনারুল ইসলাম।

বাকিরা হলেন -সহসভাপতি মোন্নাফ হোসেন ধলু, সহকারী সাধারণ সম্পাদক সার্জেন্ট মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ বেলাল হোসেন,সহকারী কোষাধ্যক্ষ সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাগর, সহকারী সাংগঠনিক সম্পাদক রাকিব শেখ, ধর্মীয় সম্পাদক ফরিদ শেখ, সহকারী ধর্মীয় সম্পাদক মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা আহাম্মেদ অঝর, সহকারী দপ্তর সম্পাদক সাইফ হোসেন সাফা, সমাজকল্যাণ সম্পাদক বাদশা মিয়া, সহকারী সমাজকল্যাণ সম্পাদক আছির উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সহকারী প্রচার সম্পাদক ফেরদৌস মিয়া, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান নিরব, পুনর্বাসন সম্পাদক আরিফুল ইসলাম এবং তথ্য বিষয়ক সম্পাদক কাওছার আলী।

আরও খবর