বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিজয়ী খেলোয়ারদের সংবর্ধনা প্রদান


শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগীতা ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এবং কর্মকর্তা কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বানিয়াচং উপজেলার পক্ষ হতে অংশগ্রহন করে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থা।


বুধবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ও সাহি স্পোর্টের সভাপতি সাহিবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পথে। এর কারিগর হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধূলার চর্চা করতে হবে। খেলাধূলায় যেমনিভাবে শারীরিক উন্নতি হয়, তেমনিভাবে জ্ঞানেরও বিকাশ ঘটে। তবে খেলায় রাখতে কোনো অবস্থাতেই যাতে লেখাপড়ার সমস্যা না হয়।


সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আমির হোসেন মাষ্টার,সহসভাপতি বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, এড.মুর্শেদুজ্জামান লুকু, শাহজাহান মিয়া, ছায়েব আলী, ফজল উল্লাহ খান,আবুল মনসুর তুহিন, বক্সিং কোচ জুয়েল রহমান, কোচ শাহেদ মিয়া, শিক্ষক ছানাউল হক রুবেল,শিক্ষক শাহিনুর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া,অভিভাবক কালু মিয়া প্রমুখ।

পরিশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর