তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা

শেরপুরের ঝিনাইগাতী সদর পোস্ট অফিস দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ঝিনাইগাতী বাজারবাসী। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় একসময়ের ব্যস্ত এই সরকারি সেবা প্রতিষ্ঠানটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, দরজা-জানালা ভেঙে যাচ্ছে। এরই মধ্যে চুরি হয়েছে জানালার গ্রিল ও ভবনের মূল্যবান টিন।


স্থানীয়দের অভিযোগ, পোস্ট অফিসটি দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে ভবনটি এখন বখাটে ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। সন্ধ্যার পর সেখানে নিয়মিত মাদকের আসর বসে বলেও অভিযোগ রয়েছে। এতে পোস্ট অফিস সংলগ্ন এলাকার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারের সাব পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ চিঠিপত্র ও পার্সেল আদান-প্রদান, সঞ্চয়পত্রের লেনদেনসহ বিভিন্ন ডাক বিভাগের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সরকারি সেবা পাওয়ার জন্য অনেককে অন্যত্র যেতে হচ্ছে।


সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় পোস্ট অফিস ভবনের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। দরজা-জানালার অবস্থা নাজুক। ভবনের চারপাশেও তৈরি হয়েছে অনেকটা ভুতুড়ে পরিবেশ। স্থানীয়দের দাবি, ভবনটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় একের পর এক সরকারি সম্পদ চুরি হয়ে যাচ্ছে।


সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে পোস্ট অফিসের নিরাপত্তা ও দায়িত্বপ্রাপ্ত জনবল নিয়ে। স্থানীয়দের দাবি, কাগজে-কলমে নৈশপ্রহরী বা দায়িত্বপ্রাপ্ত লোকজন থাকার কথা থাকলেও বাস্তবে তাদের নিয়মিত উপস্থিতি দেখা যায় না। এমনকি সরকারি দায়িত্ব পালন না করেও সংশ্লিষ্টরা নিয়মিত বেতন-ভাতা তুলছেন, এমন অভিযোগও রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয়রা আরও জানান, রাতে পোস্ট অফিসের পরিত্যক্ত ভবনে এলাকার চিহ্নিত মাদকসেবী ও বখাটেদের আনাগোনা বেড়ে যায়। সেখানে মাদক সেবন ও আড্ডার কারণে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।


এর আগে পোস্ট অফিসটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় দ্রুত পোস্ট অফিসটি চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরিদর্শনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি বলে স্থানীয়দের অভিযোগ।


এদিকে পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ ও ভবন অরক্ষিত থাকার সুযোগে একটি প্রভাবশালী মহল সরকারি জায়গা দখলের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন কৌশলে পোস্ট অফিসের মূল্যবান সরকারি জমি দখলের পাঁয়তারা চলছে। সচেতন এলাকাবাসীর প্রতিবাদের কারণে এখনো পুরোপুরি দখল সম্ভব হয়নি। তবে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সরকারি সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।


এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে পোস্ট অফিসের কার্যক্রম পুনরায় চালু করা, ভবন সংস্কার, সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে মাদকসেবী ও বখাটেদের আড্ডা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চান তারা।

Tag
আরও খবর