সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পদক প্রদান হাশিমপুরে ভাবগাম্ভীর্যে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামে সংযোগ সড়ক না থাকায় প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী, প্রসূতি নারী ও মরদেহ পরিবহনের ক্ষেত্রে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। 


স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত আনুমানিক ১টার দিকে দিঘীরপাড় গ্রামের সুরুজ নামে এক ব্যক্তি ঝিনাইগাতী সদর হাসপাতালে মারা যান। পরে তাঁর মরদেহ বাড়িতে নেওয়ার সময় কোনো সংযোগ সড়ক না থাকায় স্বজনদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে তাঁদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।


এলাকাবাসীর অভিযোগ, যুগের পর যুগ ধরে দিঘীরপাড়ের মানুষ সড়ক যোগাযোগের সংকটে রয়েছেন। জরুরি প্রয়োজনে কোনো রোগী বা প্রসূতি নারীকে হাসপাতালে নিতে হলে বাড়ির কাছে যানবাহন পৌঁছাতে পারে না। ফলে রোগীকে অনেকটা পথ বহন করে মূল সড়কে নিতে হয়। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে গুরুতর রোগীর শারীরিক অবস্থার অবনতির আশঙ্কাও থাকে।


স্থানীয়দের ভাষ্য, নির্বাচন সামনে এলে জনপ্রতিনিধিরা এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যায় না। ফলে বছরের পর বছর ধরে একই সমস্যায় পড়ে আছেন দিঘীরপাড়ের বাসিন্দারা।


এলাকাবাসী জানান, দিঘীরপাড়ের বসতবাড়ির দক্ষিণ দিকে প্রায় ১০০ থেকে ১৫০ গজ দূরে একটি পাকা সড়ক রয়েছে। উত্তরে রয়েছে সরকারি রাস্তার হাল এবং প্রায় ২০০ থেকে ৩০০ গজ দূরে মহারশী নদীর তীরবর্তী একটি কাঁচা সড়ক। এসব সড়কের যেকোনো একটির সঙ্গে দিঘীরপাড়ের বসতিপূর্ণ এলাকার সংযোগ স্থাপন করা হলে সহজেই যাতায়াতব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন তাঁরা।


দিঘীরপাড়ের বাসিন্দাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সম্ভাব্য সংযোগপথ নির্ধারণ এবং প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত প্রকল্প গ্রহণ করে সড়ক নির্মাণের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন তাঁরা।


এ বিষয়ে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


তাঁদের প্রত্যাশা, দ্রুত একটি সংযোগ সড়ক নির্মাণ করা হলে জরুরি রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়া সহজ হবে, মরদেহ পরিবহনের দুর্ভোগ কমবে এবং দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটবে।

Tag
আরও খবর