শেরপুরের শ্রীবরদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্বনিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম। এতে চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। তাতিহাটি আইডিয়াল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন হয় শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ী, রানার্স আপ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়।
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে