আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প রাজবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘুষ নয়’ দাবি সংশ্লিষ্টদের

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস-এসএফ কর্মসূচির উদ্যোগে ও স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন ও ব্যবহারের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার ধানশাইল গ্রামে আয়োজিত এ প্রশিক্ষণে ধানশাইল, দুপুরিয়া ও নওকুচি সিবিওর মোট ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। তাঁরা ভার্মি কম্পোস্ট উৎপাদন ও এর মাধ্যমে আয়বর্ধক উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি, প্রয়োজনীয় উপকরণ, ভার্মি কম্পোস্ট ইউনিট স্থাপন, জৈব উপাদান ব্যবস্থাপনা, কেঁচোর পরিচর্যা এবং উৎপাদিত সার কৃষিকাজে ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহরীয়ার শামীম। তিনি ভার্মি কম্পোস্টের উপকারিতা, মাটির উর্বরতা বৃদ্ধি এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে জৈব সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণে সহায়তা করেন কারিতাসের মাঠ সহায়ক সালসেং মৃ। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহারে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

Tag
আরও খবর