নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এঁর সভাপতিত্বে ও ইউএইচও ডা. শামীমা আক্তারের সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএইচও ডা. শামীমা আক্তার হাসপাতালের এক্সরে মেশিন সম্পূর্ণ নষ্ট, চিকিৎসক অপ্রতুল ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, আমি একজন চিকিৎসক হিসেবে জানি কোথায় কি সমস্যা রয়েছে। আমি চাই আমার হাওর এলাকার মানুষ হাসপাতালে এসে যেন কোনো ভোগান্তির শিকার না হয়। সরকারি সুবিধা থেকে হাসপাতালে আগত নারী-পুরুষরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে ইউএইচও ডা. শামীমা আক্তারকে নির্দেশনা প্রদান করেন। পরে হাসপাতালের জরুরী বিভাগ, বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা ও রুগীদের খাবার যাতে করে মানসম্মত হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও হাসপাতালের বিল্ডিংয়ে শেওলাপড়া দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। এসময় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিবুর রহমান বাবলু, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশীর আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুন্নাহার জলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম,এ হাদী ও সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন প্রমুখ।
Tag
আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

২ ঘন্টা ৪৩ মিনিট আগে