নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন


সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৩ ফেব্রুয়ারী ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— সাবেক সভাপতি আলমগীর ইউছুফ, সহ-সভাপতি শাহ এমরান মো: সুজন, ক্রীড়া লেখক সমিতির সভাপতি সামছুল হাসান মীরন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাবেক সভাপতি ও ৭১ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দৈনিক দিশারি সম্পাদক আকাশ মো: জসীম প্রমুখ।


মানববন্ধনে নোয়াখালী সাংবাদিক ইউনিটি, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম, কবিরহাট প্রেসক্লাব, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব, সেনবাগ উপজেলা প্রেসক্লাব ও নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সাংবাদিকগণ অংশ গ্রহণ করে।


এসময়ে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে  হয়রানি বন্ধ সহ দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে গণমাধ্যম কর্মীরা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন ।


আরও খবর