শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

“আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) কারিতাস ঝিনাইগাতী শাখার সীডস প্রকল্পের আয়োজনে এক র‍্যালি মরিয়মনগর প্রাথমিক বিদ্যালয় হতে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মরিয়মনগর প্রাথমিক বিদ্যালয় হল রুমে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লরেন্স রিবেরু, সিএসসির সভাতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি. অনার্শন চাম্বুগং। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবায় আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের অভিজ্ঞতা ও সেবাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। নিরাপদ মাতৃত্ব ও সুস্থ নবজাতক নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ও জরুরি বলে মত দেন বক্তারা। পরে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, নলকুড়া সিবিও দল, বারুয়ামারী জিএমসি দল ও মরিয়মনগর মিশন। এতে কারিতাস ঝিনাইগাতী শাখার সীডস প্রকল্পের গজারীকুড়া দোয়েল সিবিও সদস্যবৃন্দ, নৌকুচি সিবিও সদস্যবৃন্দ, নৌকুচি পার কো থ রক ও ধানশাইল অভ্রনীল কিশোরী সংলাপের কয়েক শতাধিক গারো আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা, প্রাণ চিরান ও সালসেং মৃ।

Tag
আরও খবর