নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন

গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির ৬ মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট ২০২৬) জাতীয় ছাত্রশক্তি রাজবাড়ী জেলা শাখার প্যাডে প্রকাশিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়। জেলা শাখার আহ্বায়ক নয়ন মুন্সি এবং সদস্য সচিব আরাফিন মিয়া স্বাক্ষরিত ওই অনুমোদনপত্রে আগামী ৬ মাসের জন্য গোয়ালন্দ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়। অনুমোদিত কমিটিতে আলী হাসান সাকিলকে আহ্বায়ক, জামিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাকিব শেখকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য সচিব হিসেবে রাশেদুল আমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিজওয়ান শাহাদত এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ইরফান ইসলাম দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আল-আমিন (মুখ্য সংগঠক), সৌমিক (সংগঠক), মাহমুদ সানি শেখ, সুলতান, মাহিম মণ্ডল ও অনিক (সদস্য)। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত এ আংশিক আহ্বায়ক কমিটি আগামী ৬ মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে। জেলা শাখার নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।
আরও খবর