মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি- আবু তাহের, সেক্রেটারি-মুকুল

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১লা আগস্ট) মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকরাম নন্দ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক পেয়েছেন ১৯২ ভোট। ১৯৪ ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাতপুর হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম তালুকদার ৭৯ ভোট, মহারত্ন পাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাব্বীর আহমদ শিবলী ৬৮ ভোট ও উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন ৫৩ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক আম বাগান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুর মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ। নির্বাচন পরিদর্শন করেছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া।
Tag
আরও খবর